ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রি যুবকের মৃত্যু

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রি যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মিজানুল হক (১৮) নামে এক টাইলস মিস্ত্রি যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল দক্ষিণপাড়া হাজীর বাড়ির বাসিন্দা মোহাম্মদ হারুনের ছোট ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও তার পরিবারের সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোজাফফরবাদ এলাকায় টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মিজানুল হক।

পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

যুবকের মৃত্যু,টাইলস মিস্ত্রি,বিদ্যুৎস্পৃষ্ট,পটিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত