ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ, আহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ, আহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও দুই সহোদর ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে। আজ দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আনোয়ার হোসেন একই ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং ফলোয়ান বাজারের ব্যবসায়ী।

জানা যায়, আজ দুপুরে আইয়ুবপুরের একটি দাওয়াত থেকে ফেরার পথে আমানউল্লাহপুর পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় একদল দুর্বৃত্ত তাকে প্রতিরোধ করে হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শিহাব ও সৌরভ নামে দুই সহোদর ভাইকেও পিটিয়ে আহত করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার এম এম নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পৌঁছেছে। অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ, আহত ৩,আহত ৩,ব্যবসায়ী গুলিবিদ্ধ,দুর্বৃত্তের গুলি,নোয়াখালীর বেগমগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত