ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ভূমি অফিস এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—ওই উপজেলার রাজাপুর গ্রামের দেলবার প্রামাণিকের ছেলে জেলহক উদ্দিন (৫২) ও তার ছেলে নাসির উদ্দিন (২৮)।

সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রাজাপুর ভূমি অফিসের পাশে রোববার সকালে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে ৯৯৯-এ ফোন করে জানানো হয়। ওই ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বাবা-ছেলে গ্রেপ্তার,বিদেশি পিস্তল,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত