ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পলাতক আসামির সীমান্ত পার ঠেকাতে নিরাপত্তা জোরদার

পলাতক আসামির সীমান্ত পার ঠেকাতে নিরাপত্তা জোরদার

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক এক আসামি গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যাওয়ার পর তার সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় জনবল ও টহল বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় বিজিবি। এতে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক আসামি পিচ্চি রাজা কোনাবাড়ী, গাজীপুর এলাকা থেকে পালিয়ে যান।

এরপর তিনি যাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার কোনো স্থান দিয়ে পার্শ্ববর্তী দেশে যেতে না পারেন, সে জন্য সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সাতক্ষীরা-৩৩ বিজিবির সহকারী পরিচালক মাহাতাব উদ্দীন বলেন, সাতক্ষীরা সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় দিনে ও রাতে টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সতর্ক অবস্থায় টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, পলাতক আসামি যাতে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে যেতে না পারেন, সে জন্য সীমান্তে ‘নিশ্ছিদ্র নিরাপত্তা’ নিশ্চিত করা হচ্ছে।

ছবির ক্যাপশন: পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার।

নিরাপত্তা জোরদার,সীমান্ত পার,পলাতক আসামি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত