ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে মাদকের কুফল ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা

রংপুরে মাদকের কুফল ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের প্রচারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ‘মাদকদ্রব্যের কুফল ও বাল্যবিবাহ রোধে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর সেনপাড়ায় অবস্থিত সমাজ কল্যাণ বিদ্যাবীথি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা, রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. গোলাম মাজেদ, রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবু জাফর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ বিদ্যাবীথি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মফিজার রহমান মিজু।

এ সময় রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা,বাল্যবিবাহ রোধ,মাদকের কুফল,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত