ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

থানায় জিডি করতে এসে মদসহ আটক, যুবকের কারাদণ্ড

থানায় জিডি করতে এসে মদসহ আটক, যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জে মদের বোতল নিয়ে থানায় জিডি করতে যাওয়ার অপরাধে যুবক রুবেল রানাকে (৩২) ৭ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া এ কারাদণ্ড ও জরিমানা করেন। কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ‘আলোকিত বাংলাদেশকে’ জানান, উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের ওই যুবকের জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায়। এ মর্মে স্থানীয় নির্বাচন অফিসের পরামর্শে সোমবার বিকেলের দিকে থানায় জিডি করতে আসেন তিনি।

এ সময় একটি ব্যাগে ২৫০ মিলিলিটারের চারটি কোল্ড ড্রিংকস স্পিডের বোতলে দেশীয় মদ নিয়ে আসেন রুবেল। তার আচরণে সন্দেহ হওয়ায় ব্যাগে তল্লাশি চালিয়ে মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে ৭ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেন।

এদিকে, এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যুবকের কারাদণ্ড,মদসহ আটক,থানায় জিডি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত