
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নুসরাত জাহান যোগদান করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি ভাঙ্গুড়া উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে, তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে পদায়নের অপেক্ষায় ছিলেন।
নুসরাত জাহান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তার নিজের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানায়।
কর্মস্থলে যোগদানের পর তাকে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা পেশার প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর তিনি ভূমি-সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবার মান বৃদ্ধি এবং ভূমি অফিসে জনসাধারণের ভোগান্তি কমাতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান দায়িত্ব পালনে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।