
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা কামনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য রেজওয়ানুল হক।
এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।