ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দেবহাটায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

দেবহাটায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

সাতক্ষীরার দেবহাটার সখিপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

দেবহাটা উপজেলার সখিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে এই জরিমানা করা হয়।

দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা এ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সূত্রে জানা যায়, সখিপুর বাজারে অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ‘শেখর ভ্যারাইটি স্টোর’-এর স্বত্বাধিকারী শেখর বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযানে দোকানে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০০-এর ৩৮ ধারায় ‘আফসার ফল ভান্ডার’-এর স্বত্বাধিকারী আফসার গাজীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে ও বাজারদর নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

জরিমানা,মূল্য তালিকা,মেয়াদোত্তীর্ণ পণ্য,দেবহাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত