ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দামুড়হুদায় পানিতে ডুবে শিশু নিহত

দামুড়হুদায় পানিতে ডুবে শিশু নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাস ডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার কার্পাসডাঙ্গা মাঝেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতর পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে সিয়াম নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী দোকানে চিপস কিনতে যাওয়ার সময় রাস্তার পাশে একটি পুকুরে তার হাত থেকে ১০ টাকা একটি নোট পানিতে আমার সাবধানতা বসত পড়ে যায়। পানি থেকে টাকাটি উদ্ধার করার সময় পানিতে ডুবে যায় সিয়াম। এরপর এলাকাবাসী পুকুর থেকে মরদেহ লাশ উদ্ধার করে।

নিহতর বাবা শফিকুল ইসলাম জানান, রোববার সকালে তার ছেলে সিয়াম বাড়ির পার্শ্ববর্তী দোকানে চিপস কিনতে গেলে এ ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ ব্যাপারে থানা একটি অপমৃত্যু মামলা হবে বলেও তিনি জানান।

শিশু,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত