ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে পৃথক দুটি স্থান থেকে ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার চিলগাছা গ্রামের শাহজাহান আলীর ছেলে অটোরিকশা চালক শাহাদাত হোসেন (৩০) ও রায়গঞ্জ উপজেলার ভাতাহাড়িয়া গ্রামের রহিম বক্সের ছেলে রতন (৩২)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত অটোরিকশা চালক শাহাদত বৃহস্প্রতিবার বিকেলে নিখোঁজ হয়। বহু খোঁজাখুজির পর তার সন্ধ্যান মেলেনি। এ নিখোঁজের ৩ দিন পর রোববার দুপুরে ছোনগাছা কারিগরি স্কুলের পাশে নেপিয়ার ঘাস ক্ষেতে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে শনিবার গভীর রাতে মানসিক ভারসাম্যহীন যুবক রতন বাথরুমের কথা বলে বের হয় এবং সে আর বাড়ি ফিরে আসেনি। রোববার সকালে বাড়ির পাশে পুকুরে লাশ দেখতে পায় তার মাসহ স্থানীয়রা। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এ দুটি ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

লাশ উদ্ধার,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত