
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাড়াশ থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলো- তাড়াশ পৌর এলাকার উত্তরবাধ মহল্লার গোলাপ হোসেনের ছেলে সেলিম রেজা (৩৫), মৃত হাছেন আলীর ছেলে হাফিজুর রহমান (৩২) ও জাহাঙ্গীরগাতী দক্ষিণ পাড়া গ্রামের আহের আলী মুন্সির ছেলে আসাদুল ইসলাম (২৯)।
এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।