ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষাকে জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি বললেন এমপি মনজুরুল

শিক্ষাকে জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি বললেন এমপি মনজুরুল

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের মূল ফটক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম ফটকটির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের মাধ্যম নয়, বরং একটি জাতির নৈতিক ভিত্তি ও ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি। শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে একদিন জাতি ও সমাজ ভেঙে পড়বে। তাই নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। স্বাধীনতার পর এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছেন। আমাদের প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতি অনৈতিকতার পথে ধাবিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও বীরগঞ্জ পৌর মেয়র প্রার্থী আলহাজ মো. আমিরুল বাহার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহাজাহান সিরাজ শিপন এবং বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মো. মনোয়ার আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী, অভিভাবক ও বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমপি মনজুরুল,প্রধান শক্তি,ভবিষ্যৎ নির্মাণ,শিক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত