ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, ৮ সাদাছড়ি বিতরণ

দিনাজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, ৮ সাদাছড়ি বিতরণ

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান এবং উত্তরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলম।

আলোচনা সভা শেষে আটজন দৃষ্টিপ্রতিবন্ধীর মধ্যে আটটি সাদাছড়ি বিতরণ করা হয়। এ ছাড়া ছয়জন অসচ্ছল ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়। অনুষ্ঠানে দুইজন দৃষ্টিপ্রতিবন্ধী সংগীত পরিবেশন করেন।

৮ সাদাছড়ি বিতরণ,সাদাছড়ি নিরাপত্তা দিবস,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত