ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ত্রুটিপূর্ণ যানবাহন আটকে অষ্টমবার পুরস্কার পেলেন শাহাদাত

ত্রুটিপূর্ণ যানবাহন আটকে অষ্টমবার পুরস্কার পেলেন শাহাদাত

ত্রুটিপূর্ণ যানবাহন শনাক্ত ও আটকের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অষ্টমবারের মতো পুরস্কৃত হয়েছেন মানিকগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় ত্রুটিপূর্ণ যানবাহন শনাক্ত ও আটকের কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়। এ নিয়ে মানিকগঞ্জ জেলায় অষ্টমবারের মতো এ স্বীকৃতি অর্জন করলেন তিনি।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় এটিএসআই মো. শাহাদাত হোসেন এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল হামিদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া ট্রাফিক ইউনিটের সব টিআই, সার্জেন্ট, টিএসআই, এটিএসআইসহ দায়িত্ব পালনে সহযোগিতাকারী সহকর্মীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

শাহাদাত হোসেন বলেন, ভবিষ্যতেও মানিকগঞ্জ শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান তিনি।

এ লক্ষ্যে মানিকগঞ্জবাসীর সহযোগিতাও কামনা করেন শাহাদাত হোসেন।

শাহাদাত,অষ্টমবার পুরস্কার,ত্রুটিপূর্ণ যানবাহন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত