ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাতে জেলা শহর মাইজদীর একটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজীম সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের পরিচালনায় সভায় জেলা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় আগামী ২৮ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যা বুলু এবং জেলা যুবদলের সাবেক দুইবারের সভাপতি জাহাঙ্গীর আলমসহ নেতাকর্মীদের সুস্থতা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় যুবদলের ১৭টি ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন বরকত উল্যা বুলু। পরে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

প্রস্তুতি সভা,যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত