ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সাটুরিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ

সাটুরিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ

মানিকগঞ্জের সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় সাটুরিয়া ডাকবাংলো থেকে র‍্যালিটি শুরু হয়। পরে সাটুরিয়া বাসস্ট্যান্ড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া বাজার ঘুরে আবার ডাকবাংলোয় গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজার সভাপতিত্বে এবং সদস্যসচিব নজরুল ইসলাম ফরিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, কোনো নেতাকর্মী যাতে অপরাধের সঙ্গে জড়িত না হন, সে বিষয়ে জ্যেষ্ঠ নেতাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি দলের সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভা শেষে ফলদ গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সাইফুল ইসলাম বকুল, মো. আরিফ হোসেন ও উজ্জ্বল তালুকদার জুয়েল, বশিউর উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম।

এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি ও বৃক্ষরোপণ,যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী,সাটুরিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত