ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ২০ মামলার আসামি গ্রেপ্তার

রংপুরে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ২০ মামলার আসামি গ্রেপ্তার

মাদকের ব্যবসা ও সেবনসহ ২০টির বেশি মামলার আসামি রঞ্জু আহমেদ রাশেদকে (৩২) হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার রাশেদ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মাহিগঞ্জের খোদ্দরপাড়ার মন্টু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিটি বাজারের সবজির বাজারে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় দুই গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ রঞ্জু আহমেদ রাশেদকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে মাদকের ২০টির বেশি মামলা রয়েছে।

তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠন ও অপরাধ দমনে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

আসামি গ্রেপ্তার,২০ মামলার আসামি,রংপুর,হেরোইন, ইয়াবা ও গাঁজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত