
মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হরিরামপুর উপজেলা যুবদলের উদ্যোগে ঝিটকা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে নেতৃত্ব দেন হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য জুবায়ের আহমেদ ওমর।
র্যালিটি ঝিটকা আনন্দ মোহন হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে ঝিটকা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপীনাথপুর সেতুর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীনাথপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মামুন মিয়া, জেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম, গোপীনাথপুর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ওয়াসিম এবং হরিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কর্মসূচিতে তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।