ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রীপুরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

শ্রীপুরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

মাগুরার শ্রীপুরে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরা সদর শাখার ফিল্ড সুপারভাইজার মো. শামসুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুল, খামারপাড়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর শাখার ফিল্ড সুপারভাইজার মহিউদ্দীন আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর শাখার মডেল কেয়ারটেকার আবদুল খালেক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

আগামীকাল মাগুরা মডেল মসজিদে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পুরস্কার বিতরণ,সাংস্কৃতিক প্রতিযোগিতা,ইসলামী,শ্রীপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত