ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ভূমি অফিসের হিসাব সহকারী সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জে ভূমি অফিসের হিসাব সহকারী সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জে ভূমি অধিগ্রহণ অফিসের হিসাব সহকারী হাসিবুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ তদন্তে জেলা প্রশাসনের গঠিত এক সদস্যবিশিষ্ট কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-বগুড়া ডুয়েল রেললাইন প্রকল্পে সম্প্রতি অধিগ্রহণ করা জমির মালিকদের মূল্য ও ক্ষতিপূরণের চেক দেওয়া শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, এ প্রকল্পের জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদানের ক্ষেত্রে হাসিবুল ইসলাম অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেন।

এ অভিযোগের পর তাকে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বদলি করা হয়। পরে গত ১৪ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. লিয়াকত আলী খান হিমেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, অভিযোগ তদন্তে জেলা প্রশাসকের নির্দেশে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির কর্মকর্তা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্নী ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর নাহার বেগম বলেন, তদন্ত কমিটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদন সাপেক্ষে জেলা প্রশাসক আইনগত ব্যবস্থা নেবেন।

সাময়িক বরখাস্ত,হিসাব সহকারী,ভূমি অফিস,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত