ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

কক্সবাজারে হানিফ বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারে হানিফ বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় থানার সামনে মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মা ও তার শিশুসন্তান রয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে চকরিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে সিএনজির তিন যাত্রী নিহত হন।

এ সময় অপর দুই যাত্রী গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যান।

ওসি জানান, ঈদগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ায় যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিহত ৩,বাস সিএনজি সংঘর্ষ,হানিফ বাস,কক্সবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত