ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্র-ককটেলসহ গ্রেপ্তার ৫

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্র-ককটেলসহ গ্রেপ্তার ৫

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সহিংসতার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ওয়ান শুটার গান, ২৩ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ ও চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার এসব তথ্য জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তসলিম উদ্দিন।

তিনি জানান, ঘটনার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাকুহাটি গ্রামের নবু (৫০), চরডুমুরিয়া গ্রামের শরিফ খান (৪৬) ও আমির হোসেন (৩৮) এবং কংশপুরা গ্রামের জসিম হাজী (৩৮) ও আবু সাঈদ (৩০)।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার নবুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ ছাড়া অপর আসামিদের কাছ থেকে ২৩ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ওই এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ৫,অস্ত্র-ককটেল,দুই গ্রুপের সংঘর্ষ,মুন্সীগঞ্জ বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত