ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় বিভিন্ন এলাকায় থেকে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৯

চুয়াডাঙ্গায় বিভিন্ন এলাকায় থেকে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৯

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গহেরপুর গ্রামের বদর উদ্দিন হত্যা মামলার আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টা থেকে ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দর্শনা থানাধীন গহেরপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে হত্যা মামলার আসামি শাহাজান আলী মন্ডল (৫৫), দর্শনা আনোয়ারপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে হোসেন আলী (১৮), যদুপুর গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে তাহাজ উদ্দীন (৪০), দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে সবুজ ওরফে লালটু (২৩), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মুকুল ওরফে খোড়া (৩২), নেহালপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মন্টু মিয়া (৩৫), হরিশপুর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে সবুজ (৩২), ধান্যঘরা গ্রামের জামাত আলীর ছেলে আজমল হক (৩২) এবং আকন্দবাড়িয়া গ্রামের জুয়েলের স্ত্রী রাবেয়া খাতুন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশে দর্শনা থানার ওসি ইসমাইল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহাজান আলী হত্যা মামলার আসামি। অন্যদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে। তাদের দুপুরে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ৯,হত্যা মামলার আসামি,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত