ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বেনাপোলে ইমদাদুল হকের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ

বেনাপোলে ইমদাদুল হকের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ

যশোরের বেনাপোলে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ও বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে বেনাপোল বাজার ও বলফিল্ডের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়।

মিছিলটি বেনাপোল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

মিছিল শেষে বেনাপোল সোনালী ব্যাংকের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইমদাদুল হক ইমদাদ।

সমাবেশে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ইমদাদুল হক ইমদাদ বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়েছে। স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের জাগরণ অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘এই বাংলার মাটিতে আর কখনো আওয়ামী লীগের জন্ম হবে না।’

এ ছাড়া বেনাপোল পৌরবাসীর অধিকার আদায় এবং দুর্নীতিমুক্ত, আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি শাহাদুল রহমান খকন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

মশাল মিছিল ও সমাবেশ,ইমদাদুল হক,বেনাপোল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত