ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে কক্সবাজারে সচেতনতামূলক ক্যাম্পেইন

প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে কক্সবাজারে সচেতনতামূলক ক্যাম্পেইন

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে পর্যটন ও কৃষি খাতের ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান দ্য গ্র্যান্ড ম্যানগ্রোভ কোম্পানি লিমিটেড।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় কক্সবাজার সমুদ্র সৈকতে কোম্পানির বিভিন্ন পর্যায়ের অংশীজনদের নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কক্সবাজার সমুদ্র সৈকত ও সুন্দরবনসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চলগুলোর সুরক্ষা এবং পরিবেশদূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে পলিথিন ও প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার বন্ধ এবং পর্যটন এলাকাকে পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য গ্র্যান্ড ম্যানগ্রোভ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এ হাসান খান, উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মফিজুল ইসলাম তালুকদার ও দেলোয়ার হোসেন সিকদার।

কোম্পানির হেড অব বিজনেস ও পিএইচডি গবেষক আ ফ ম মশিউর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ওয়াহিদুল ইসলাম লিটু, প্রিন্স গোলদার ও আসমা আক্তার, থিও ফিল এবং কর্মকর্তা শাবানুল ইসলাম সবুজ, হাবিব খান, সরোজিত টিকাদারসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ক্যাম্পেইনে পরিবেশ সুরক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও পর্যটকদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সচেতনতামূলক ক্যাম্পেইন,কক্সবাজার,দূষণ রোধ,প্লাস্টিক ও পলিথিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত