ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে সই করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন– বরগুনা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাহাবুদ্দিন সাবু (৫০), পল্টন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছিন হাওলাদার (৫৭), ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা যুবলীগের সহ-সভাপতি মো. বেলাল উদ্দিন রাজিব (৩৮), ছাত্রলীগের সদস্য ফয়সাল খন্দকার (১৯), আওয়ামী লীগের সদস্য মো. শামীম শেখ (৩২), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তালেব মুকুল (৪৬) ও যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল (৪৫)।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

কার্যক্রম নিষিদ্ধ,আওয়ামী লীগ,গ্রেপ্তার,ডিবি,ডিএমপি,রাজধানী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত