ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৩ কোটি টাকার হেরোইনসহ ট্রাকচালক ইসমাইল হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

রোববার গভীর রাতে যমুনা সেতু পশ্চিমপাড় টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন দিনাজপুরের মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।

র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে উল্লেখিত এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক সিগন্যালে থামানো হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ওই ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য ৩ কোটি টাকারও বেশি। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জ,হেরোইন উদ্ধার,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত