ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান, মাদকসহ আটক ১

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান, মাদকসহ আটক ১

শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাতে পৃথক অভিযানে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। ঝিনাইগাতী উপজেলার গোমরা রাবার বাগান, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা শালবাগান কোচপাড়া এবং হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

এ সময় মো. লাল চাঁন (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঝিনাইগাতীর গোমরা গ্রামের বাসিন্দা।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট, সোনপাপড়ি, ভারতীয় মদ এবং একটি ইনফিনিক্স মোবাইল ফোন। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ ও ওষুধ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা সম্ভব হয়। এ ঘটনায় আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

শেরপুর,বিজিবি,মাদক,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত