ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নদীতে শিল্পবর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জে নদীতে শিল্পবর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ওই উপজেলার পুরাতন চৌরাস্তা মোড়ে ধানগড়া পরিবেশপ্রেমী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওই সংগঠনের আহ্বায়ক সাইফুল্লা ইবনে সাঈদ সজলের সভাপতিত্বে এ মানববন্ধনে রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল-এর সহকারী অধ্যাপক কামরুল হাসান মুরাদ, আব্দুর রাজ্জাক নাসিমসহ শিক্ষক, সাংবাদিক ও এনজিওকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বগুড়ার শেরপুর উপজেলার এসআর কেমিক্যাল নামে একটি প্রতিষ্ঠানের বিষাক্ত শিল্পবর্জ্য ফুলজোড় নদীতে ফেলা হচ্ছে। এতে কয়েক দিন ধরে নদীর পানি দূষিত হয়ে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে। এ পানিতে নামলেই চর্মরোগ ও ঘা-পচড়া দেখা দিচ্ছে।

এক সময় ফুলজোড় নদী ছিল দেশীয় মাছের সমৃদ্ধ উৎস। কিন্তু শিল্পবর্জ্যের কারণে এ জীববৈচিত্র্য বিলুপ্তির পথে। নদী রক্ষায় দ্রুত দূষণ বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধন,শিল্পবর্জ্য ফেলার প্রতিবাদে,সিরাজগঞ্জে নদীতে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত