ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে এসপির ছবি ব্যবহার করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে এসপির ছবি ব্যবহার করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে পুলিশ সুপারের (এসপি) ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আইডি খুলে চাঁদা দাবির ঘটনায় ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন— বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের সোহেল রানা (৩৪), খানপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন (২২) ও চালাপাড়া গ্রামের বাদশা আকন্দ (৫০)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা হোয়াটসঅ্যাপে আইডি খুলে নিজেদের সিরাজগঞ্জ পুলিশ সুপার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ঈদ সম্মানী বাবদ চাঁদা দাবি করে আসছিল। এ বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানতে পারেন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ নির্দেশের প্রেক্ষিতে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট নম্বর ও হোয়াটসঅ্যাপ আইডির অবস্থান শনাক্ত করা হয়। রোববার বিকেলে ওই উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ওই ৩ প্রতারককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তারা বিভিন্ন সময় পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সদর থানা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবি ও প্রতারণা করে আসছিল।

এ ব্যাপারে ডিবির এসআই শরফুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাজরান রউফ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,এসপি,চাঁদা দাবি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত