ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গজারিয়ায় ৩ মাদক কারবারি আটক

গজারিয়ায় ৩ মাদক কারবারি আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে বিদেশি মদ, গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

রোববার রাতে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তার একটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তাদের কাছ থেকে এক লিটার বিদেশি মদ, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার রাতে গজারিয়া থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহ ভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও হোটেল কক্ষ থেকে বিদেশি মদ, গাঁজা এবং ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে মুন্সীগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গজারিয়া,মাদক কারবারি,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত