ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে ও শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২৩ মার্চ) সকালে ভুক্তভোগী মুন্নি বেগম রূপগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিঘীবরাব বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ মামলার সূত্রধরে ঘটনার দিন দিবাগত রাতে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিঘীবরাব বৌবাজার এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। এ সময় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিঘীবরাব এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান ও একই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে আব্বাস।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিঘীবরাব বৌবাজার এলাকায় অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এসময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে।

এক পর্যায়ে প্রথমে আব্বাস ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় যদি আরো কেউ জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

স্বামী,ছুরি,স্ত্রী,গণধর্ষণ,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত