ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দর্শনায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩

দর্শনায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন পৃথক পৃথক এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) ভোরের দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঝাঝরি মাঝপাড়া এলাকার আসমাউল ইসলাম (৩০), দর্শনা পৌর শহরের মোহাম্মদপুর এলাকার মনির (২৪) ও একই পৌরসভার আজমপুর এলাকার সুজন (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দর্শনা থানাধীন পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানান তিনি।

দর্শনা,পুলিশের অভিযান,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত