ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ

জাহের আলী হত্যা: ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার করেছে পুলিশ

জাহের আলী হত্যা: ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার করেছে পুলিশ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার কালিকাপুরে চালক জাহের আলী আকন্দকে (৬৫) হত্যার পর ছিনতাই করে নেওয়া তার ভ্যান গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সলঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার বিকেলে একই এলাকার রঘুনাথপুর গ্রামের ইনসাফ আকন্দের ছেলে বৃদ্ধ জাহের আলী আকন্দ অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওইদিন রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। মঙ্গলবার সকালে ওই থানা এলাকার ফুলজোড় নদীর তীরের কালিকাপুর নামক স্থানে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার পর তার অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায়।

তিনি আরও জানান, এ ব্যাপারে নিহতের ছেলে বাবলু আকন্দ বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই এ মামলার বিশেষ তদন্ত শুরু করেছে। ওইদিন বিকেলে নিমগাছি সড়ক এলাকা থেকে তার ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার করা হয়। তবে এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ।

২/১ দিনের মধ্যে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,হত্যা,ছিনতাই,ভ্যান উদ্ধার,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত