অনলাইন সংস্করণ
২০:০৮, ২২ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী ফুলতল এলাকায় খাল ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এ অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন। অভিযানে খাল ভরাট করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করার বিষয়টি প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
এ সময় দায়ী ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
পাশাপাশি খালের স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।