
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত থেকে আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ ও আবেদন গ্রহণ করেন।
গণশুনানিতে অংশগ্রহণকারী নাগরিকরা তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা উপস্থাপন করেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে বিষয়গুলো শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। পুরো কার্যক্রমটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও জনবান্ধব পরিবেশে সম্পন্ন হয়।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার সমাধান হওয়ায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক গণশুনানিতে অংশ নেওয়া কয়েকজন বলেন, দ্রুত সমস্যা সমাধান হওয়ায় গণশুনানির প্রতি মানুষের আস্থা বেড়েছে।
প্রসঙ্গত, প্রতি বুধবারে গণশুনানিতে অংশগ্রহণকারী নাগরিকরা তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা উপস্থাপন করেন। জেলা প্রশাসক বিষয়গুলো শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।