ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ১

দিনাজপুরে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ১

দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দিনাজপুর সদরে দেশীয় আগ্নেয়াস্ত্র এবং অবৈধ মাদকদ্রব্যসহ এক যুবক আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে সদর উপজেলার রামসাগর বাজারের একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তাজপুর সুকানকুড়ি এলাকার শ্রী মনির চন্দ্র রায় (২২)।

ঘটনা সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাকিবুজ্জামান-এর নির্দেশে এবং ডিএনসি দিনাজপুর জেলা পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদরের রামসাগর বাজারে একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকান ঘরের ভেতর তল্লাশি চালিয়ে ১৫০ টি টাপেন্টাল ট্যাবলেট ও লোহার তৈরি দেশীয় ওয়ান শুটার গানসহ মনির চন্দ্র রায়-কে আটক করা হয়েছে।

এ বিষয়ে তাকে আসামি করে দিনাজপুর কোতয়ালী থানায় ১৯ এ ধারায় একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সরণীর ২৯ (ক) ধারায় পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর,দেশীয় আগ্নেয়াস্ত্র,মাদক,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত