ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্ববাজারে স্বর্ণের দামে আরও পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে আরও পতন

রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর টানা দুইদিন ধরে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন অব্যাহত রয়েছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতায় বুধবার (২২ অক্টোবর) মূল্যবান এই ধাতুটির দাম প্রায় ২ শতাংশ কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা ২২ মিনিটে (ইস্টার্ন টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৫৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে আগের দিনের তুলনায় দাম কিছুটা বেড়ে ৪ হাজার ১৬১ দশমিক ১৭ ডলারে উঠেছিল।

একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ৭২ দশমিক ১০ ডলারে লেনদেন হয়েছে।

এরআগে গত সোমবার স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে একদিন পরই মঙ্গলবার স্বর্ণের দাম ৫ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলারে নেমে আসে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় মার্কিন ডলার দুর্বল হওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ ক্রয়, বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝুঁকছেন।

বিশ্ববাজার,পতন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত