অনলাইন সংস্করণ
১৭:০৬, ২৯ এপ্রিল, ২০২৬
চলতি এপ্রিল মাসের প্রথম ২৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এতে দৈনিক গড়ে এসেছে প্রায় ১০ কোটি ৩৯ লাখ ডলার।
বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে গত মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ।
গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে আসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। এর আগে ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
এ ছাড়া অক্টোবর ও সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাই মাসে আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।