ঢাকা রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

২০২৭-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলারের মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার রপ্তানি সক্ষমতা বাড়ানো, নতুন বাজার সম্প্রসারণ এবং পণ্যের বহুমুখীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

রপ্তানি,লক্ষ্যমাত্রা,বিলিয়ন ডলার,বাণিজ্যমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত