ঢাকা রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশি সভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশি সভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্কের সেবা বিষয়ে অবহিতকরণ ও জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরের দিকে রায়গঞ্জ থানার আয়োজনে বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএ'র যৌথ উদ্যোগে গৃহীত প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান।

তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভুক্তভোগীদের দ্রুত আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল নেতা আব্দুর রাজ্জাক রানা, ওসি (তদন্ত) আবু সাঈদ এবং প্রধান শিক্ষক ফজলে করিম।

এ সময় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশি সভা,নির্যাতন প্রতিরোধ,নারী ও শিশু,সিরাজগঞ্জ,রায়গঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত