ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের নদী রক্ষায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা

সিরাজগঞ্জের নদী রক্ষায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় দুই দিনব্যাপী ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। ফুলজোড় ও করতোয়া নদীকে দূষণ ও দখলমুক্ত করার লক্ষ্যে নিজেরা করি সংস্থার সহযোগিতায় স্থানীয় ভূমিহীন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

ফুলজোড় নদীতীরবর্তী কুটিরচর গ্রামে গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ওইদিন দুপুরে ধানগড়া পূর্বপাড়া এবং সন্ধ্যায় গ্রামসোনাই এলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরদিন সকালে একই এলাকার রয়হাটি গ্রামে প্রথম পর্ব অনুষ্ঠিত হয় এবং বিকেলে ঘুরকা পুরান বাজারে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

দুই দিনের এ কর্মসূচিতে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, জাগরণী গান, নৃত্য পরিবেশনা এবং পরিবেশবিষয়ক গণনাটক মঞ্চস্থ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিজেরা করি সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার, কেন্দ্রীয় সাংস্কৃতিক কর্মী ইদ্রিস আলী, বিভাগীয় সংগঠক সাইফুন্নাহার রত্না, বাপার জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর, আছাবুর রহমান, ফয়সাল বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, “নদী বাঁচাও—দেশ বাঁচাও” এই প্রত্যয়কে সামনে রেখে ফুলজোড় ও করতোয়া নদীকে দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে হবে। এজন্য স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ, সদস্যসহ স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পদযাত্রা,দুই দিনব্যাপী,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত