ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাকসু নির্বাচনে ছাত্রশিবির ও ছাত্রদলের তারিখে ভিন্নমত 

রাকসু নির্বাচনে ছাত্রশিবির ও ছাত্রদলের তারিখে ভিন্নমত 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ নিয়ে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে ভিন্নমত। ছাত্রশিবিরের দাবি, নির্বাচন পূর্বঘোষিত তারিখ, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর যথাসময়ে অনুষ্ঠিত হোক। অন্যদিকে ছাত্রদল চায় নির্বাচন পূজার ছুটির পরে অনুষ্ঠিত হোক।

ছাত্রদল বলেছে, পূজার ছুটি ও ক্যাম্পাসের কম উপস্থিতির কারণে ভোটার সংখ্যা কমে গেছে।

রাবি শাখা ছাত্রদলের সহ সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, ‘আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। গত ৪৮ ঘন্টা আগে যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রার্থীদের আনাগোনা ছিলো, সেটা এখন অনেকটা স্থবির হয়ে গেছে। আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয় এবং নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। তাই আমরা চাই দুর্গা পূজার পর নির্বাচন হোক।’

অপরদিকে ছাত্রশিবির একই দিনে বিকেল ৩টায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে ৪দফা দাবি উত্থাপন করে।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। প্রার্থী-শিক্ষার্থী সবার অনেক সময় ব্যয় হয়েছে। নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে, তা যথাসময়ে না হলে থাকবে না। তাই আমাদের বোল্ড স্টেটমেন্ট হচ্ছে ২৫ তারিখের নির্বাচন, ২৫ তারিখেই চাই।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে ভোট কাস্টিং সর্বোচ্চ পর্যায়ে হবে, যদি প্রশাসন নিশ্চিত করে ২৫ তারিখেই নির্বাচন হবে। শিক্ষার্থীরা তখন সেক্রিফাইস করে ক্যাম্পাসে থাকবে এবং নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন এই দুইপক্ষের দাবির আলোকে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

তারিখে ভিন্নমত,ছাত্রশিবির ও ছাত্রদল,রাকসু নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত