ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদুল আজহা উপলক্ষে বেরোবিতে বিশেষ খাবারের ব্যবস্থা

ঈদুল আজহা উপলক্ষে বেরোবিতে বিশেষ খাবারের ব্যবস্থা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।

বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান।

তিনি বলেন, ঈদের ছুটিতে আবাসিক হলে অবস্থানকারী শিক্ষার্থীরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে।

‘ঈদুল আজহা উদযাপন’ কমিটির সদস্যসচিব ও দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ-আল-মাহবুব জানান, শিক্ষার্থীদের জন্য সকালের নাস্তায় থাকবে মিষ্টি, কলা, পাউরুটি ও ডিম।

এছাড়া দুপুরের খাবারে পরিবেশন করা হবে পোলাও, খাসির রেজালা ও সালাদ।

এ ছাড়া, প্রতিবারের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী ক্যাম্পাসে ঈদ উদযাপন করবেন বলে জানান তিনি।

বিশেষ খাবারের ব্যবস্থা,বেরোবি,ঈদুল আজহা উপলক্ষে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত