অনলাইন সংস্করণ
১৫:৩৯, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বাবা শাকিব খান ঢাকাই সিনেমার একমাত্র সুপারস্টার, মা অপু বিশ্বাসও ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। বাবা-মায়ের এই তারকাখ্যাতি তাদের একমাত্র পুত্র আব্রাম খান জয়কেও ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে মাতামাতির শেষ নেই।
আজ ২৭ সেপ্টেম্বর জয়ের জন্মদিন। দশ বছরে পা দিলেন জয়। বিশেষ দিনে পুত্রকে শুভেচ্ছায় সিক্ত করেছেন বাবা-মা।
শাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, জয়ের পরনে কালো রঙের পাঞ্জাবি এবং পায়জামা। তার ওপর একটি মানানস কালো কটি। হাতে একটি ঘড়ি পরা রয়েছে।
ক্যাপশনে তিনি লিখেছেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন সবসময় আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারও।'
এদিকে অপু তার ছেলের সঙ্গে একগুচ্ছ ছবি প্রকাশ লিখেছেন, 'শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন মাশাল্লাহ।'
শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু।
একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়।