ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ডিআর কঙ্গোতে ব্যাপক ভূমিধস, ২০০ জনের প্রাণহানির শঙ্কা

ডিআর কঙ্গোতে ব্যাপক ভূমিধস, ২০০ জনের প্রাণহানির শঙ্কা

দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন একটি খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। কিনশাসা থেকে এএফপি এ খবর জানায়।

২০২১ সালে পুনরায় সক্রিয় হওয়ার পর এম২৩ সশস্ত্র গোষ্ঠী ডিআর কঙ্গোর সম্পদ সমৃদ্ধ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়। রুয়ান্ডার সহায়তায় ২০২৪ সালের এপ্রিল মাসে তারা নর্থ কিভু প্রদেশের রুবায়া খনিরও নিয়ন্ত্রণ নেয়।

সরকারি সূত্র জানায়, ভূমিধসের ঘটনাটি ঘটেছে দেশটির খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলের একটি খনিতে, যা বর্তমানে এম-২৩ সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

আবা/এসআর/২৫

ডিআর কঙ্গো,ভূমিধস,প্রাণহানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত