ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ-ভারতসহ পাঁচ দেশ

ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ-ভারতসহ পাঁচ দেশ

বাংলাদেশ ও ভারতসহ মোট পাঁচ দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিকবার কম্পন অনুভূত হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১টা ৩৯ মিনিট থেকে ভোর ৩টা ৪১ মিনিট পর্যন্ত এসব কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পগুলোর মাত্রা ছিল ৪.০ থেকে ৪.৬-এর মধ্যে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কম্পন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনে অনুভূত হয়।

ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল ভারতের সিকিম রাজ্যের নামচি ও মাঙ্গান এলাকায় এবং ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভারতের কলকাতা শহরেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা জানান, তারা কম্পন ও ঝাঁকুনি অনুভব করেছেন এবং বিভিন্ন বস্তু নড়াচড়া করতে দেখেছেন।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানান, সিকিম ও সংলগ্ন হিমালয় অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ ফল্ট লাইনের ওপর অবস্থিত। বড় ধরনের কম্পনের পর ছোট ছোট আফটারশক হওয়া স্বাভাবিক ঘটনা।

এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারের প্রায় ৬ মাত্রার ভূমিকম্পে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।

সূত্র: ইকনোমিক টাইমস

পাঁচ দেশ,বাংলাদেশ-ভারতসহ,ভূমিকম্পে কেঁপে উঠলো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত