ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান ইরানের

আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান ইরানের

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান মতপার্থক্য সংলাপ এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান মাসের সংযম ও ইসলাম ধর্মের সংহতির গুরুত্ব তুলে ধরে এই আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি জানান, এ প্রক্রিয়ায় ইরানের পক্ষ থেকে পূর্ণ সমর্থন থাকবে।

তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তান–এর রাজধানী কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ সহজতর করা, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সহযোগিতা বাড়াতে ইরান যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

সংলাপের আহ্বান ইরানের,আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত