
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তিদের একজন, মারা গেছেন।’
ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে বলেন, খামেনির মৃত্যু শুধু ইরানের জনগণের জন্য ন্যায়বিচার নয়, বরং সব মহান আমেরিকান এবং বিশ্বের বিভিন্ন দেশের সেইসব মানুষের জন্যও ন্যায় প্রতিষ্ঠা, যারা তার নির্দেশে বা তার ঘনিষ্ঠদের কর্মকাণ্ডে নিহত বা পঙ্গু হয়েছেন।
তিনি আরও বলেন, তিনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইসরায়েলের সাথে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে, খামেনি বা তার সাথে মারা যাওয়া অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না।
এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ বলেও পোস্টে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন।
এই প্রক্রিয়া শিগগিরই শুরু হওয়া উচিত, কারণ শুধু খামেনির মৃত্যুই নয়, দেশটি মাত্র এক দিনে ব্যাপকভাবে ধ্বংস এবং এমনকি প্রায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। তবে ভারী ও নির্ভুল বোমা হামলা চলবে, সপ্তাহজুড়ে নিরবচ্ছিন্নভাবে অথবা যতদিন না মধ্যপ্রাচ্য এবং প্রকৃতপক্ষে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়।’ যোগ করেন ট্রাম্প।
আবা/এসআর/২৫